অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

হাওর এলাকার সমস্যা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫১

remove_red_eye

৪৭৩

হাওর এলাকায় নির্মিত রাস্তার কারণে পানি নামতে কোন সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখে আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। 

পরে সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের দেশে সারা বছরে ৫ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু সম্প্রতি সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার পরিমাণ ১২ শ’ মিলিমিটার। যে কারণে হঠাৎ করেই হাওর এলাকায় বন্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, সাধারণত ৩০ এপ্রিলের মধ্যে হাওর এলাকার ধান কাটা শেষ হয়ে যায়। আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না।

তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের পানি সাধারণত কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এলাকা দিয়ে প্রবাহিত হয়। এই এলাকায় হাওরের মধ্য দিয়ে অনেক রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। এসকল রাস্তার কারণে হাওরের পানি নামতে কোন সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাওর এলাকার ধাম যাতে আরো অল্প সময়ের মধ্যে উৎপাদন করা যায় সে জন্য সরকারের সংশ্লিষ্ট বারি ও বীনাকে নির্দেশ দিয়েছেন।

হাওর এলাকার নদী ও খালের ওপরে পলি পড়ে ভরাট হয় তা আগামী অর্থবছরের মধ্যে ড্রেসিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...