অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভিডিও দেখলেই দ্বিগুণ লাভ!

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০০

remove_red_eye

৪৭৫

১০ লাখ টাকা দিলে লভ্যাংশ হিসেবে দুই মাস অন্তর ৩ লাখ ৩৩ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা একটি লিংকে ভিডিও দেখার মাধ্যমে দেওয়া হবে’- এমন প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে ১০ কোটি হাতিয়ে নেয় একটি অনলাইনভিত্তিক এমএলএম কোম্পানি।

অবশেষে সেই কোম্পানির (ভিশন ২০২৫ ডিজিটাল আইটি ওয়ার্ল্ড লি.) পরিচালক নাজমুল ইসলামকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় বিপুল পরিমাণ বুকলেট, গ্রাহকের বিকাশ লেনদেনের হিসাব, লিফলেট, চেকবই ও প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস রাইজিংবিডিকে বলেন, সোমবার সকালে যাত্রাবাড়ী থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

র‌্যাব জানায়, সে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রতারণা করে দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে। মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখায়। তারা বলে, ১০ লাখ টাকা দিলে লভ্যাংশ হিসেবে দুই মাস অন্তর ৩ লাখ ৩৩ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা একটি লিংকে ভিডিও দেখার মাধ্যমে দেবে বলে। 

চক্রটি একটি অনলাইন সাইট খুলে সেখানে আইডি খোলার জন্য গ্রাহকদের বিভিন্ন লোভনীয় অফার দেয়। এমএলএম ব্যবসার নিয়মে নতুন সদস্য সংগ্রহ করে তাদের গ্রাহক বানালে কমিশন পাওয়া যাবে এবং তাদের কিছু গ্রোসারি পণ‌্য বিক্রয় করে দিলে কোম্পানি থেকে কমিশন পাবে বলে লোভ দেখায়।

বর্তমানে তাদের লক্ষাধিক রেজিস্টার্ড গ্রাহক এবং প্রায় ১১ হাজার অ‌্যাকটিভ মেম্বার রয়েছে। গ্রাহকরা ৩ লাখ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে তাদের কোম্পানির সদস্য হতে পারে। বর্তমানে গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা তাদের কাছ আটকে আছে। 

তাদের এই ভুয়া কোম্পানির অফিস গত বছরের এপ্রিল মাসে মৌচাকে খোলা হয়। কিন্তু অক্টোবর মাসে স্থায়ীভাবে অফিস বন্ধ করে দিয়ে তারা পালিয়ে যায়। গ্রাহকরা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করলে তারা তালবাহানা করতে থাকে। 
এমনকি তারা গ্রাহকদের পাওনা টাকা দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় এবং বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি দেয়। এভাবে তারা ১১ হাজার গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...