মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৬
৪৪৮
ভোলার মনপুরায় গহীন বনে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ গরু-মহিষ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। তবে ওই চক্রের অপর সাত সদস্য গহীন বনের ভিতরে পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি পুলিশ। এই সময় ওই চোর চক্রের কাছ থেকে ব্যবহৃত একটি ট্রলারসহ ১টি রামদা, ১টি বগি ও ৪ টি ছুরি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারনা করছেন আটককৃত সংঘবদ্ধ চক্রের সদস্যরা মনপুরার ২৯ কৃষকের ৭০ গরু-মহিষ চুরির সাথে জড়িত। এই চক্রটি থেকে গরু চুরির তথ্য উদ্ধারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টায় সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরীর খামাড় থেকে সংঘবদ্ধ চোর চক্রটি ৪ টি গরু চুরি করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকাল ১০ টায় উপজেলার বিচ্ছিন্ন ঢাল চরের গহীন বনে ওসি সাইদ আহমেদের নের্তৃত্বে এস.আই শ্রীকান্ত, এস.আই খালেক ও এস.আই লুৎফরসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ওই চার চোর আটকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, সাখাওয়াত (২৮), শাহিন (২৩), কারীম (২২) ও ফিরোজ (৩৫)। এদের সবার বাড়ি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক ও চরকলাতলীতে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত ৩ টায় সংঘবদ্ধ চক্রটি মনপুরা ইউনিয়নের সীট্রক ঘাট থেকে ট্রলারে করে প্রথমে চর কলাতলীতে যায়। পরে কলাতলী থেকে আরও ৫ জন সহ ১১ জন ঢালচরে সাবেক জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরীর খামাড়ে যায়। পরে সেখান থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায়। তবে ওই চক্রের আটককৃত চার সদস্য ঘটনার বর্ননা দিলেও গরু চুরির কথা স্বীকার করেনি।
এছাড়াও খামাড়ের দায়িত্বরত বাতান (গরু-মহিষ দেখাশুনার দায়িত্বে থাকা) আব্বাস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৪ টায় চোর চক্রটি খামাড়ের ৪টি গরু চুরি করে ঢালচরের গহীন বনে নিয়ে যায়। পরে সকালে পুলিশ এসে ঢালচরের গহীন বনে অভিযান দিয়ে চক্রের চার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এই সময় তাদের কাছ থেকে বগি দা, কুড়াল, রাম দা ও ছুরি উদ্ধার করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, সাবেক সচিব স্যারের খামাড় থেকে ৪ গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঢালচরের গহীন বনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পালিয়ে যাওয়া চক্রের অপর ৭ সদস্য সহ চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক