অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে কৃষকের মাঝে সারসহ কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০৪

remove_red_eye

৪০৪

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল বলেছেন,খালেদা জিয়া সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করেছিলেন। উল্টোদিকে বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে ভর্তূকি দিয়ে পানির দরে সার পৌঁছে দিচ্ছে। সার চাইলে কৃষককে এখন আর মরতে হয় না, সময়মতো সার তাদের দোরগোড়ায় চলে যায়।

এমপি মঙ্গলবার সকাল ১১ টায় ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ১৫ মার্চকে 'কৃষক হত্যা দিবস' হিসেবে ঘোষণা করে।

তিনি আরো বলেন, বিএনপি‘র হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাঁদের নানামুখী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুক প্রমুখ।

ওইদিন উপজেলার ১ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে মাথাপিছু ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৫ কেজি ধানবীজ বিতরণ করা হয়। এছাড়া ভর্তূকি মূল্যে ১০ টি কম্বাইন হারভেষ্টার মেশিন, ১০ টি সিডার মেশিন, ৭ টি পাওয়ার থ্রেচার, ৩ টি পাওয়ার স্প্রে ও ২ টি ড্রায়ার মেশিন বিতরণ করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...