অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৪

remove_red_eye

৫৩১

 চরফ্যাসনে ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধুকে ধর্ষন কালে নুরুল হক মাঝি নামের  এক ধর্ষককে আটক করেন গ্রামবাসী। পরে মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ ও সম্পাদক রাসেলসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে ধর্ষককে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে একজনকে আসামী করে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে মাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ৭নং ওয়ার্ডের গৃহবধুর বসত ঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক নুরুল হক মাঝি ওই ইউনিয়নের চর নাজিম উদ্দিন গ্রামের মৃত সুরা রাঢ়ির ছেলে।   
মামলার এজাহার সুত্রে জানাযায়, স্বামী খুলনায় কর্মস্থলে থাকায় এক সন্তান নিয়ে গৃহবধু একাই বাড়িতে থাকেন। প্রতিবেশী যুবক নরুল হক মাঝি প্রায় সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে সাড়া না দিলে মঙ্গলবার ঘটনার রাতে  তারাবির নামাজ শেষে বসত ঘরের  দড়জা খোলা রেখে তিনি ঘরে সুয়ে ছিলেন এসময় অভিযুক্ত যুবক নরুল হক মাঝি তার ঘরে প্রবেশ করে। তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,গৃহবধুর ঘরে ঢুকে জোরপূর্বক  ধর্ষন কালে তার বধুর চিৎকারে ছুটে এসে অভিযুক্ত যুবককে গ্রামবাসী হাতেনাতে আটক করেন। গণধোলাই শেষে বেধে রেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার পূবেই গ্রামবাসীর কাছ থেকে মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজাদ ও সাধারন সম্পাদক রাসেল তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।রাতেই চরফ্যাসন থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত যুবককে আটক করতে পারেনি।

মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজাদ জানান, খবর শুনে আমার ঘটনাস্থলে যায় কিন্তু ধর্ষককে ছিনিয়ে নেয়ার ঘটনাটি সঠিক নয়। চরফ্যাসন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গ্রামবাসীর হাতে আটককৃত যুবককে পাওয়া যায়নি।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, এঘটনায় গৃহবধু বাদী হয়ে অভিযুক্ত নুরুল হক মাঝিকে আসামী করে মামলা দায়ের করেছেন। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...