দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৭
৫০৪
প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পরপরই তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।
বুধবার (২০ এপ্রিল) দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে দৌলতখানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সার, ও হারভেস্টার মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সবকিছুই যন্ত্রের মাধ্যমে করা হয় ।
এমনকি সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের সংখ্যা আরও বাড়বে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পান, সেই ব্যবস্থাও করবে সরকার।'এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়েরা ছিদ্দিকা, সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত