অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেছেন জেলেরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০১৯ রাত ১১:৪৮

remove_red_eye

৮২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে টানা ৬৫ দিন সকল ধরণের মাছ শিকারের উপর সরকারি নিষেধাজ্ঞা শেষে মঙ্গভার মধ্যরাত থেকে জাল ও ফিশিং বোর্ড নিয়ে মাছ শিকারে নেমেছেন ভোলার জেলেরা। দীর্ঘ দিন পর মেঘনা ও তেতুলিয়া পাড়ের মাছঘাটগুলোতে এক ধরণের সাজসাজ রব পড়েছে। জেলেরা স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আবার স্থানীয় মুদি দোকান থেকে ১৫-২০ দিনের চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছেন। ইতোমধ্যেই ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সাথে যোগাযোগ শুরু করেছেন ঘাটের মাছ ব্যবসায়ীরা। আবার কোন কোন ঘাটে মঙ্গলবার বিকেলে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারী আড়ৎদাররা মাছ কেনার জন্য ভিড় জমিয়েছেন।

ভোলার সদর উপজেলার ইলিশা মাছঘাটের জেলে সেলিম মাঝি জানান, তার ফিশিং বোর্ডে ১০ জন জেলে সাগরে শিকার করতে যান। গত ৬৫ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বাড়িতে বেকার ছিলেন। ধার-দেনা করে সংসার খরচ চালিছেন। এখন সাগরে মাছ শিকার করে ধার-দেনা পরিশোধ করবেন বলে আশা করছেন।

দৌলতখান মাছঘাটের জেলে মোঃ মোস্তফা মিয়া জানান, এবারই প্রথমবারের মত সরকার সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তা মেনে সাগরে মাছ শিকার করতে যায়নি। এখন অভিযান শেষ সাগরে মাছ শিকার করতে যাবার প্রস্তুতি নিয়েছেন।

ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক জানান, সাগরে যেসব জেলেরা মাছ শিকার করতে যায় তাদের সকলের  তালিকা তৈরি করা হচ্ছে। প্রত্যেক জেলে স্ব-স্ব থানায় পুলিশের কাছে ব্যক্তিগত তথ্য দিয়ে সাগরে যেতে হবে। পাশাপাশি যাগরগামী সকল মাছ ধরা নৌযানের নিবন্ধন করা হবে। এ ছাড়া জেলেদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ও বয়া নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ২৩ জুলাই রাত ১২ টা পর্যন্ত সমুদ্রে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...