তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০০
৪৪১
ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ৪ নং ওয়ার্ডে দাদার সাথে মেঘনায় মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া শিশু সামিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে চর জহির উদ্দিনের মাষ্টার বাজারের পুর্ব পাশের মেঘনা নদীর তীরে জেলেরা লাশ দেখতে পায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি সামিয়ার পরিবারকে লাশ সনাক্তের জন্য খবর দেন। পরে সামিয়ার বাবা আজগর ও দাদা ফারুক মাঝি বিকেল ৪ টায় দিকে গিয়ে লাশ শনাক্ত করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আরিফ, চরজহির উদ্দিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু জানান, মানবিক কারনে পুলিশ ও কোষ্টগার্ডকে নিয়ে সনাক্ত শেষে শিশু সামিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় লাশ পরিবারের হেফাজতে দাফন করা হবে।
উল্লেখ্য, উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহির উদ্দিন ৪ নং ওয়ার্ডে মঙ্গলবার (১৯ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১টায় সামিয়া তার দাদার সাথে নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীর তীর ভেঙে দাদার চোখের সামনে জোয়ারের টানে ভেসে যায় তারা দুজন। এ ঘটনায় দাদা ফারুক মাঝি (৫৫) প্রাণে বাঁচলেও নাতনি সামিয়ার শেষ রক্ষা হয়নি। চোখের সামনে নাতনি মেঘনার তীব্র স্রোতে তলিয়ে যায়। তারপর গত মঙ্গলবার থেকে নদীতে ট্রলার নিয়ে খুঁজেও আর সন্ধান পাওয়া যায়নি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক