অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের মেঘনায় স্রোতে ভেসে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০০

remove_red_eye

৪৬০

 ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ৪ নং ওয়ার্ডে দাদার সাথে মেঘনায় মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া শিশু সামিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে চর জহির উদ্দিনের মাষ্টার বাজারের পুর্ব পাশের মেঘনা নদীর তীরে জেলেরা লাশ দেখতে পায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি সামিয়ার পরিবারকে লাশ সনাক্তের জন্য খবর দেন। পরে সামিয়ার বাবা আজগর ও দাদা ফারুক মাঝি বিকেল ৪ টায় দিকে গিয়ে লাশ শনাক্ত করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আরিফ, চরজহির উদ্দিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু জানান, মানবিক কারনে পুলিশ ও কোষ্টগার্ডকে নিয়ে সনাক্ত শেষে শিশু সামিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় লাশ পরিবারের হেফাজতে দাফন করা হবে।

উল্লেখ্য, উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহির উদ্দিন ৪ নং ওয়ার্ডে মঙ্গলবার (১৯ এপ্রিল) মঙ্গলবার  বেলা ১১টায় সামিয়া তার দাদার সাথে নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীর তীর ভেঙে দাদার চোখের সামনে জোয়ারের টানে ভেসে যায় তারা দুজন। এ ঘটনায় দাদা ফারুক মাঝি (৫৫) প্রাণে বাঁচলেও নাতনি সামিয়ার শেষ রক্ষা হয়নি। চোখের সামনে নাতনি মেঘনার তীব্র স্রোতে তলিয়ে যায়। তারপর গত মঙ্গলবার থেকে নদীতে ট্রলার নিয়ে খুঁজেও আর সন্ধান পাওয়া যায়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...