অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে আবহাওয়া অনুকূলে না থাকায় আমনের বীজতলা তৈরি করেনি কৃষকরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুলাই ২০১৯ রাত ১১:০৮

remove_red_eye

৯৫৩

আমিনুল ইসলাম, চরফ্যাশন || আষাঢ়ের শুরুতে আমন চাষাবাদ শুরু করার কথা থাকলেও জলবায়ুর পরিবর্তনে বিরুপ প্রভাবে আবহাওয়া অনুকূলে না থাকায় শ্রাবণ মাসেও আমন ফসলের বীজতলা তৈরি করতে পারছেনা কৃষকরা। জলবায়ুর বিরুপ প্রভাবে উত্তপ্ত রোদে আর অনাবৃষ্টির কারনে কৃষকরা বিপাকে পড়েছে। পানি নিস্কাশনের সু-ব্যবস্থা না থাকায় নি¤œাঞ্চল জমিতে পানিবন্দী হয়ে আছে।

সঠিক সময়ে বীজতলা তৈরি করতে পারেনি এ ব্যাপারে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, মৌসুম শেষ হয়ে গেলেও তারা এখনো বীজতলা তৈরী করতে পারেনি। টানাবর্ষনের ফলে আষাঢ় অতিবাহিত হয়ে শ্রাবনের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও জমিতে জলাবদ্ধতার কারনে এখনও আমন বীজতলা তৈরী করা সম্ভব হয়নি।

আয়শাবাগ গ্রামের কৃষক জয়নাল শিকদার বলেন, অনেক দিন আগে বীজ ধান কিনে ঘরে রেখেছি। বৃষ্টির পানি জমে থাকায় ধানের চারা তৈরী করা সম্ভব হচ্ছেনা। আমিনাবাদ গ্রামের সফল কৃষক আকতার মহাজন বলেন, আমি ৫ কেজি বীজ পাওয়ার সাথে সাথে একটু উচু জমিতে ধান বুনেছি। আশা করি এভাবে খরা দিলে মাঠে চাষ শুরু করতে পারব।

বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমন আবাদ মৌসুমে যথাসময়ে কৃষকরা বীজতলা তৈরি করতে পারেনি। অতিবৃষ্টির ফলে কৃষকরা বীজতলা তৈরি করে শ্রাবন মাসে চারা রোপন নিয়ে পরেছে বিপাকে। জলাবদ্ধতায় কবে নাগাদ কৃষকরা আমন চারা রোপন করতে পারবে এ নিয়ে অনিশ্চয়তায়।

ভোলা জেলা জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য এম আবু সিদ্দিক বলেন, এক সময় ফসলি জমির মধ্য দিয়ে পানি নিস্কাসনের সরু খাল ছিল যা সরকারের খাস জমি হিসেবে থাকলেও জমির মালিক ও চাষারা সরু খাল ভরাট করে। ফলে পানি প্রবাহের গতিপথ বন্ধ হয়ে অতি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে বীজতলা ও উঠতি ফসল অঙ্কুরেই ধ্বংস হয়ে যাচ্ছে। এই সরু খালগুলো ল্যান্ড সার্ভের মাধ্যমে পুনরুদ্ধার করে খনন করা অতীব জরুরী।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন আহমেদ বলেন, রোপা মৌসুমে টানা বৃষ্টিপাত হওয়ায় জমি জলাবদ্ধ হয়ে চাষের অনুপযোগী হয়ে পরায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের বীজতলা তৈরী ও রোপণ করা সম্ভব হয়নি। চলতি বছর আমন চাষের মহুত্বে টানা বর্ষণে কৃষকের ফসলে মাঠে পানি থই থই করছে। আমন মৌসুমে সরকারি ভাবে ৫০ কৃষককে বীজ ধান দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...