দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:১৭
৪৫২
ভোলার দৌলতখান উপজেলা চর খলিফা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড থেকে বৃহস্পতিবার ২১ এপ্রিল দিবাগত রাত ১২ টার দিকে মো. শাকিল নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। সেই সাথে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটির মা রুনু বেগমকে। বর্তমানে রুনু বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে রুনু বেগমের এখনও জ্ঞান ফেরেনি।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাকিল ওই ওয়ার্ডের আল-আমীন ও রুনু বেগম দম্পতির প্রথম সন্তান। আল-আমীন পেশায় রাজমিস্ত্রী। ঘটনার দিন তিনি ফেনীতে তাঁর কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে শুক্রবার সকালে তিনি ভোলায় এসেছেন।
দৌলতখান থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে স্থানীয়রা দৌলতখান থানায় ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করে। পরে পুলিশ গিয়ে আল-আমীনের ঘর থেকে শিশু শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এবং সেই সাথে শিশুটির মা রুনু বেগম অজ্ঞান থাকায় তাকেও উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও রুনু বেগমের জ্ঞান ফেরেনি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়েছেন শিশুটি ও তাঁর মা মানসিক ভারসাম্যহীন এবং সাইক্লো রোগে আক্রান্ত ছিলেন। তবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে ও শিশুটির মায়ের জ্ঞান ফিরে এলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানায় পুলিশ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত