বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুলাই ২০১৯ রাত ১১:০৭
১৩৩৬

আব্দুল আজিজ,বোরহানউদ্দিন || বোরহানউদ্দিনে পল্লীবিদ্যুতের অসহনীয় লোডশেডিং চরম পর্যায় পৌঁচেছে। অতিষ্ট হয়ে উঠছে জনজীবন। অধিকাংশ দিন পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ করে রাখে কতৃপক্ষ। দিন ও রাতের অধিকাংশ সময় পল্লীবিদ্যুৎ না থাকায় ভাবসা গরমে চরম কষ্টে দিন কাটাচ্ছেন এলাবাসী। বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইলে গ্রহকদের সাথে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খারাপ আচরনের পাশাপাশি দিচ্ছে হামলা মামলার হুমকি। বোরহানউদ্দিন শাহবাজপুর কূপের প্রাকৃতিক গ্যাস দিয়ে ভোলা সদরে ৩৪ মেঘাওয়াট ও বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নের নাদিরা চর এলাকায় ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ে প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ করছে। ভোলার বিদ্যুৎ দিয়ে বরিশাল অঞ্চলের বেশ কয়েকটি জেলা, উপজেলা আলোকিত হলেও ভোলাবাসী অধিকাংশ সময় বিদ্যুৎবিহীন থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। এদিকে পল্লীবিদ্যুতের অসহনীয় লোডসেডিং নিয়ে রোজা শুরুর দিন থেকে স্যোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা- সমালোচনার ঝড় তুলেছে পল্লীবিদ্যুতের গ্রাহকরা।
বড়মানিকা ইউনিয়নের মো: মাকসুদ জানান, আমাদের বোরহানউদ্দিন উপজেলায় ২২৫ মেঘাওয়াট ও ভোলা সদরে ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অথচ আমরা ঠিকমত বিদ্যুৎ পাচ্ছি না। সকাল থেকে রাত পর্যন্ত গড়ে ৮-১০ বার লোডসেডিং চলছেই। বোরহানউদ্দিন শাহাবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ মালেক অভিযোগ করে বলেন, সরকারের বিপুল সংখ্যক বিদ্যুৎ উৎপাদন থাকা সত্বেও পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের গাফিলতির কারণে আমরা ঘন ঘন লোডশেডিংয়ের শিকার হচ্ছি। দিন ও রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ বিহীন থাকতে হয় পল্লীবিদ্যুৎ গ্রাহকদের। শিক্ষার্থীরা পড়াশুনা নিয়ে পড়েছে চরম বিপাকে। এতে মাথা ব্যথা নেই পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রতি বছর পল্লী বিদ্যুতের লাইনের পাশে গাছের ডালপালা কাটার জন্য বিশাল অংকের বাজেট থাকে । ওই বাজেটে ঠিকমত গাছের ডালপালা না কাটার ফলে সামান্য বৃষ্টি ও বাতাসে লাইন বন্ধ হয়ে যায়। তাছাড়া গ্রাম গঞ্জে অপরিকল্পিত এস.টি লাইন সংযোজনের কারণেও ঘন ঘন লোড সেডিং হচ্ছে। আর এ অপরিকল্পিত এস.টি লাইনের কারণে প্রতি বছর কাটা যাবে জেলার হাজার হাজার গাছপালা। এতে করে হুমকীর মুখে পড়বে উপকুলীয় বনাঞ্চল।
উপজেলার পক্ষিয়া ইউনিয়নের গ্রাহক আলহাজ্ব ফকরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাস শেষে বিলের সাথে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া নিলেও সেবার বেলায় সর্বনিন্ম। পৌর ১ নং ওয়ার্ডের ব্যবসায়ী আবুল কালাম জানায়, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাসায় ফিরলে লোড সেডিংয়ের জ্বালায় একরকম নির্ঘুম রাত কাটাতে হয়। গংগাপুর ইউনিয়নের মাদ্রাসার শিক্ষক লাভলু মৃধা জানায়, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি অন্যায় ভাবে পল্লী বিদ্যুতের মধ্যে অফিস স্থাপন না করে ওজোপাডিকোর মধ্যে অফিস স্থাপন করায় কখন বিদ্যুৎ থাকে কখন থাকেনা অফিসের লোকজন তা জানেন না। তাদেরকে ফোনদিয়ে বলতে হয় এলাকায় বিদ্যুৎ নেই। একেতো গরম আবার থাকে না বিদ্যুৎ। এতে আমরা চরম কষ্টের মধ্যে আছি। বিদ্যুৎ একবার গেলে ১/২ ঘণ্টার আগে আর দেখা মিলে না বিদ্যুৎ বিল ঠিকমত আদায় করলেও আমাদের গ্রাহক সেবা ঠিকমত দিচ্ছে না। আমরা বিদ্যুৎতের এ লোডশেডিং থেকে মুক্তি চাই। এব্যাপারে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবুল বাশার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, যান্ত্রিক ত্রæটির জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ করতে হয় ওই সময় বিদ্যুৎ থাকে না।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত