বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২০
১২১৮
আকতারুল ইসলাম আকাশ II কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বুড়িগঙ্গা নদীর গজারিয়া নামক জায়গায় এ ঘটনা ঘটে।লঞ্চ দুইটি হলো- ভোলার হাকিমুদ্দিন ঘাট থেকে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি টিপু-১২ ও চাঁদপুর ঘাট থেকে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি মিতালী-৪টিপু লঞ্চের ইনচার্জ আবু হানিফ রাত সাড়ে নয়টার দিকে বাংলার কন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, টিপু-১২ লঞ্চ ঝড়ের কবলে পড়ে চলমান থাকাবস্থায় পাশ দিয়ে ওভার করে যাওয়া এম ভি মিতালী-৪ লঞ্চটি তীব্র ঝড় ও বাতাসের মুখে পড়ে টিপু লঞ্চটির ডান পাশে সজোরে আঘাত করে। যাঁর ফলে লঞ্চটির ডান অংশ ক্ষতিগ্রস্ত হয়।এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হলেও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
টিপু লঞ্চের ইনচার্জ আবু হানিফ জানান, ভোলার হাকিমুদ্দিন ঘাট থেকে সকাল সাড়ে আটটার দিকে প্রায় তিনশো যাত্রী নিয়ে লঞ্চটি রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে লঞ্চটি বুড়িগঙ্গা নদীর গজারিয়া নামক জায়গায় পৌঁছালে কালবৈশাখী ঝড় শুরু হয়৷ পরে লঞ্চটি ধীরগতিতে চলমান থাকাবস্থায় মিতালী-৪ লঞ্চটি তীব্র ঝড় ও বাতাসের মুখে পড়ে টিপু লঞ্চটির ডান পাশে সজোরে আঘাত করে। যাঁর ফলে লঞ্চটির ডান অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টিপু লঞ্চটি ফতুল্লা ঘাট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে লঞ্চটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে নিদিষ্ট সময়ে সদরঘাটে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক