অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে জমি থেকে উচ্ছেদে হামলা ও প্রাণনাশের হুমকি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৮

remove_red_eye

৪২৪

এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন II ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদে হামলা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২১এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাতাব্বর বাড়ি সংলগ্ন খাল পাড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত নুরু মাতাব্বর (৫০) অভিযোগ করে বলেন, আবুবকরপুর মৌজার হাসানগঞ্জ এলাকায় ৬শতাংশ খাস জমি আমি ও আমার পরিবার দীর্ঘ ১৪বছর ধরে ভোগ দখলে আছি। একই এলাকার মৃত হাফেজ মাতাব্বর ওই জমি আমার কাছে বিক্রি করলেও তাঁর ছেলে নান্নু ওই জমি থেকে আমাদের উচ্ছেদে একাধীকবার হামলা ও নির্যাতন চালায়।

বৃহস্পতিবার আমাদের জমির সংলগ্ন খালের পানিতে আমার দুইটি গরু গোসল করানোর জন্য গেলে নান্নুর নেতৃত্বে ভাই মোকসেদ,চাচা আমির হোসেন, রিয়াজ ও এমরানসহ ১০ থেকে ১২জন একত্রিত হয়ে ধারালো দা’কুরাল ও শাবল,লাঠিঁসোটা নিয়ে হামলা করে আমাকে মারধর করে। এছাড়াও গত মার্চ মাসের ১২তারিখেও একবার আমাকে মারধর করে। আমরা অসহায় হওয়ার কারণে আমাদের উপর তারা এমন অত্যাচার নির্যাতন করে আসছে।

আমি ও আমার পরিবারের লোকেরা যদি এ জমি থেকে না যাই তাহলে আমাদের দা দিয়ে কুপিয়ে হত্যা করবে বলেও হুমকি দিয়ে যায়। এ প্রসঙ্গে অভিযুক্ত নান্নু মাতাব্বর বলেন,আমাদের জমিতে তারা জোর পূর্বক দখলে রয়েছে। তাদের কাছে আমার বাবা জমি বিক্রয় করেনি। এঘটনায় দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ভূক্তভোগীর ছেলে শাহিন জানান। এ বিষয়ে দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন বলেন,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...