অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে মিথ্যা অপবাদের বিরুদ্ধে স্কুল ছাত্রীর পরিবারের সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুলাই ২০১৯ রাত ১১:০০

remove_red_eye

৮০৭

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে মিথ্যা অপবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর পরিবার। সোমবার রাতে লালমোহন প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন ওই স্কুল ছাত্রীর পরিবার।
এসময় লিখিত বক্তব্যে ওই ছাত্রীর বাবা ফারুক বলেন, আমার মেয়ে করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত রবিবার স্কুলে দেড়ি করে আসার কারণে তার শিক্ষক মেজবাহ উদ্দিন মঞ্জু রেগে গিয়ে চর থাপ্পর দেন। এতে সে ব্যথা পেয়ে বাড়িতে চলে যায়। পরে বিষয়টি তার দাদী ও ভাবীকে জানায়। তারা আমার মেয়েকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে নিয়ে যায়। পরে মঞ্জু স্যার আমাদের কাছে দু:খ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, তবে এ ঘটনাটিকে স্যারের সাথে অন্য লোকদের ব্যক্তিগত শত্রæতা থাকার কারণে একটি মহল ভিন্নভাবে অপপ্রচার চালিয়ে ঘটনাটিকে ভিন্নখাতে নিয়ে আমার পরিবারের মান-সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে বিভ্রান্তি ছড়ায়। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে এই অপবাদের প্রতিকার চাই। সংবাদ সম্মেলনে এসময় ছাত্রীর মা ও ছাত্রী উপস্থিত ছিলেন।

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

আরও...