লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ রাত ১১:০২
৭২৬
লালমোহন প্রতিনিধি : সারাদিন রোজা রেখেছেন ভোলার লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. জহির হোসাইন। হঠাৎ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ডাক আসে দিঘিতে যুবক ডুবে যাওয়ার। ফোন পেয়ে ছুটে যান উপজেলার কালমা ইউনিয়নের জুই ব্রিকস্ সংলগ্ন একটি দীঘিতে। গিয়ে গভীর ওই দীঘিতে নিজের জীবনের পরোয়া না করে নেমে যান ডুবে যাওয়া যুবক রিয়াজ হোসেনকে উদ্ধারে। অন্তত আধা ঘন্টার প্রাণপন চেষ্টায় ওই যুবককে জীবিত উদ্ধার করতে না পারলেও উদ্ধার করা হয় মরদেহ। সারাদিনের রোজার ক্লান্তির মাঝেও নিজের সর্বোচ্চ দিয়ে ওই যুবককে জীবিত উদ্ধারে চেষ্টা করেছেন ফায়ার ফাইটার মো. জহির হোসাইন। তবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবুও ওই যুবকের মরদেহটি উদ্ধারে একজন ফায়ার ফাইটার হিসেবে মো. জহির হোসাইনের ভূমিকা ছিল অনন্য।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হচ্ছে একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। আমরা সব সময় মানুষের জন্য নি:স্বার্থবানভাবে কাজ করছি। মানুষের অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের গর্বিত মনে করি। বিগত দিনেও মানুষের পাশে ছিলাম। আগামীতেও মানব কল্যাণে অসহায় মানুষের পাশে নিজের সর্বোচ্চটা দিয়ে থাকবো।
প্রসঙ্গত, শনিবার দুপুরের দিকে উপজেলার কালমা ইউনিয়নের জুই ব্রিকস্ নামের একটি ইটভাটা সংলগ্ন দিঘিতে ডুবে মারা যান রিয়াজ হোসেন নামের এক যুবক। তিনি ওই এলাকার বশির মাঝির ছেলে। রিয়াজের দুই সন্তান রয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক