বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ রাত ১১:২১
৬২৫
জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথ। অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরে আলোচনায় এই অভিনেতা। হঠাৎ করেই ভারতে দেখা গেলো তাকে।
অস্কার মঞ্চে থাপ্পড় কাণ্ডের পর জনসম্মুখে আসেননি উইল স্মিথ। শনিবার (২৩ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে হঠাৎ তাকে দেখে বেশ অবাক হয় সবাই। এক আধ্যাত্মিক গুরুর সঙ্গে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একে-অপরের সঙ্গে কথা বলছিলেন আর হাসছিলেন তারা। বিমানবন্দরে ফটোসাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন উইল স্মিথ। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন তিনি। জুহুর জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলে ওঠেন এই অভিনেতা।
এর আগেও অনেকবারই ভারতে এসেছেন উইল স্মিথ। বেনারসের গঙ্গা আরতিতে সামিল হয়েছেন। আধ্যাত্মিক গুরু সাধগুরুর সঙ্গে দেখা করেছেন। তবে এবার তার আসার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
গত ২৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৪তম অস্কারের আসর। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেন তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেননি দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ। মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে কষে এক থাপ্পড় মারেন এই অভিনেতা। আকস্মিক এই ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত অতিথিরা।
যদিও পরে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে উইল স্মিথ এক বিবৃতিতে লেখেন, ‘আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যেমন মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়। ভালোবাসা ও দয়ার পৃথিবীতে সহিংসতার কোনো স্থান নেই।’
পরে উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেস বা অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমির গভর্নর বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল ২০২২ থেকে ১০ বছরের জন্য উইল স্মিথ অ্যাকাডেমির কোনো অনুষ্ঠানে সশরীরে বা ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারবেন না। তবে সিনেমার জন্য মনোনীত হতে এবং পুরস্কার জিততে পারবেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক