লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০০
৪১১
ভোলার লালমোহনের বদরপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে শিক্ষককে জুতোপেটা করার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় লালমোহন প্রেসক্লাবে শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, রবিবার সকালে মোবাইলে কল করে 'দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়' এর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনকে মিথ্যে অভিযোগ তুলে হুমকি দেয় বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের ছেলে রাসেল মেলকার। এর পরেই ওই শিক্ষককে ফোন দিয়ে দেবীরচর বাজারে ডেকে নেয় স্থানীয় কবির হাওলাদার নামে এক ব্যক্তি। পরে বাজারের মধ্যে প্রকাশ্যে ওই শিক্ষককে জুতোপেটা করে চেয়ারম্যানের ভাগ্নে রুবেল, ভাতিজা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন। শিক্ষক মোঃ কবির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে রবিবার বিকেল ৪টায় নিজের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মোঃ রাসেল মেলকার।
লিখিত বক্তব্যে রাসেল মেলকার বলেন, দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে সংবাদ সম্মেলনে আমাকে ও আমার স্বজনদের জড়িয়ে মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক তথ্য দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দরা। স্থানীয় একটি মহল সমাজে আমার সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এ ঘটনার ব্যাপারে কিছুই জানিনা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত