তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২২ রাত ১১:৩৫
৪৪৯
তজুমদ্দিন প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে
প্রেস ব্রিফিং করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং লিখিত বক্তব্য তিনি জানান, তজুমদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। গৃহ নির্মাণ উপযোগি খাস জমি চিহ্নিতকরণ, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক
নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তরের মাধ্যমে একটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সুন্দর জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। যেখানে খাস জমি পাওয়া যায়নি সেখানে সরকারি ভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্থান করে উপকারভোগীদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৫০টি গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে উপজেলার দেওয়ানপুর, কেয়ামূল্যাহ,আড়ালিয়া, গুরিন্দা বাজার ও চাঁচড়া ইউনিয়নে ১৮৪ টি ঘরের নির্মাণ কাজ চলমান
রয়েছে। এর মধ্যে ৪৯টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। প্রেস ব্রিফিং এ বরো জানান, (২৬ এপ্রিল ২০২২) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের
মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এসময় সারাদেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে এ উপজেলার ৪৯ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর একই সাথে জমির কবুলিয়ত দলিল, সার্টিফিকেট ও খতিয়ানসহ গৃহের চাবি হস্তান্তর করা হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক