দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:২৯
৪৫৬
ভোলা জেলার প্রাচীনতম (১৯১২) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজিপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসা হিফযখানা, ফোরকানিয়া মক্তবের গরীব, অসহায় শিক্ষার্থী ও এলকার দুস্থ ১৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল , ডাল, তৈল,চিড়া ও চিনি। এছাড়াও হাজিপুর মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুর রহীম বড় হুজুর (রহ:) এর সন্তানদের পক্ষ থেকে হিফয বিভাগের ২৫জন ছাত্রকে পায়জামা, পাঞ্জাবী ঈদ উপহার হিসেবে দেয়া হয়।
বুধবার ( ২৭ এপ্রিল) দুপুর ২টায় সহকারি অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবিরের সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা মোহসেনের সভাপতিত্বে কানাডা প্রবাসী প্রকৌশলী তরিকুল আলমের নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বাসেদ। পেশায় একজন দিনমজুর। নদীতে অভয়াশ্রম । সংকটে দিন কাটছে তাদের। এবারের ঈদের আনন্দ হয়তো আমার পরিবারের কপালে নেই। দুই মেয়ে ও তিন ছেলেসহ সাত সদস্যের পরিবার নিয়ে তিনি বিপাকে পড়েছেন। হাজিপুর মাদ্রাসা ফাউন্ডেশন থেকে তাঁর মেয়ে ঈদ উপহার সামগ্রী পাবে, এই খবরে তিনিও ছুটে এসেছিলেন।হাজিপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহসেন জানান, ঈদুল ফিতর আসন্ন ঈদকে সামনে রেখে হিফয বিভাগ ও মক্তবের গরীব, অসহায় এবং দুস্থ মানুষের কথা চিন্তা করে আমাদের এ আয়োজন। এছাড়াও হিফয বিভাগের ২৫জন ছাত্রকে পাঞ্জাবী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল ফারাহ মিয়া, হেফয বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম,ফোরকানিয়া মক্তবের শিক্ষক মাওলানা সালাহ উদ্দিন, ছাকিনা আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মোঃ মিরাজ হোসাইন প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত