অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

স্বামী আইচক্রীম নিয়ে গেলেন বউ আনতে বউ পুলিশে ধরিয়ে দিলেন স্বামীকে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:৪১

remove_red_eye

৪২০

 স্বামী আইচক্রীম নিয়ে গেলেন শ^শুর বাড়ি বউ আনতে, আর বউ ৯৯৯ তে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিলেন স্বামীকে। মঙ্গলবার রাতে ভোলার লালমোহন পৌর এলাকার ৮নং ওয়ার্ড থেকে স্বামী রডমিস্ত্রী সোহেলকে আটক করা হয়। বুধবার দুপুর পর্যন্ত থানা হাজতে আটক থাকার পর দুপুরে দু’পক্ষের সমঝোতায় সোহেলকে ছেড়ে দেয় লালমোহন থানা পুলিশ। সোহেল উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মো. সফিজল খানের ছেলে।

থানা হাজতে সোহেল জানান, এ বছরের জানুয়ারী মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর সে ঢাকায় চলে যায়। সেখানে রড মিস্ত্রীর ঠিকাদারী করেন। বাড়িতে স্ত্রী অন্য একজনের সাথে মোবাইলে কথা বলার কারণে তাকে রাগ করলে সে বাবার বাড়ি চলে যায়। মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসে সোহেল। বিকেলে বউকে বাড়ি নিতে শ^শুর বাড়ি যায় আইচক্রীম নিয়ে। সন্ধ্যা বেলায় ৯৯৯ তে ফোন দিয়ে থানা পুলিশে তুলে দেয়া হয় তাকে।

সোহেলের স্ত্রী শাবানা জানান, বিয়ের পর তার স্বামী অন্য একজনের সাথে সম্পর্ক আছে বলে মিথ্যা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এসব নিয়ে তাকে মারধর করা হয়। যার কারণে ৯৯৯ তে ফোন দিয়েছি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে থানায় জানানো হয়। স্ত্রীকে মারধর করা হচ্ছে। পরে পুলিশ গিয়ে সোহেলকে আটক করে। কোন লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। যার কারণে সোহেলকে সমঝোতায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...