অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বিএনপি ধ্বংসই চায়: কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৪

remove_red_eye

৪৮৬

বিএনপি দেশ পরিচালনার সময়ে সবকিছুতে ধ্বংস করে গেছেন মন্তব‌্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখনো তারা ধ্বংসের রাজনীতি থেকে বের হতে পারেনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল প্রতিদিনই বলেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে। তার মুখে শুধু ধ্বংসের বাণী। তিনি শুধু ধ্বংসের কথাই জানেন।

‘কারণ তারা ক্ষমতায় থাকতে শুধু ধ্বংসই করে গেছেন। এখনো ধ্বংসই চান। আসলে নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করছে।’

পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে এখনো হত‌্যা রাজনীতির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আজ বাংলাদেশে এত বছর পরও হত‌্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি।

‘এখনো ২১ আগস্টে যেদিন প্রাইম টার্গেট ছিলো শেখ হাসিনা, আজও টার্গেট। শেখ হাসিনার উন্নয়ন অর্জনে আজকে ইর্ষান্বিত হয়ে অনেকেই আজকে বঙ্গবন্ধু কন‌্যাকে আজকে হত‌্যা করার জন‌্য ষড়যন্ত্র করচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র এবং প্রগতির পথে বাধাই হচ্ছে ১৫ আগস্টের হত‌্যাকাণ্ডে সেখানে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা। পরবর্তীতে এই সংশ্লিষ্টতা থেকে আমাদের দেশে রাজনীতি কর্ম সম্পর্কে গণতান্ত্রিক রাজনীতিতে যে অলঙ্ঘনীয় দেয়াল উঠলো, সেই অলঙ্ঘনীয় দেয়াল আজও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।’

শেখ জামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, জন্মদিন আনন্দের হলেও রক্তাক্ত বিরহের স্মৃতি এত বিষাদের যে আজ জন্মদিনে আনন্দ ম্লান হয়ে যাচ্ছে। শেখ জামালের যে মেধা, এর সঙ্গে এই প্রজন্মের অনেকে পরিচিত না। তিনি ছিলেন অত‌্যন্ত মেধাবী, দিনরাত পড়াশোনায় ডুবে থাকতো। তিনি একজন ক্রিকেটারও ছিলেন।

‘মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ অন‌্য সন্তানদের সঙ্গে শেখ জামালও হানাদারদের বন্দিত্ব বরন করেন। কিন্তু শেখ জামাল আগস্ট মাসে হানাদারদের পাকিস্তানিদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে চলে যান ভারতের আগরতলায়।  সেখানে গিয়ে তিনি ট্রেনিং নেন মুক্তিযুদ্ধের এবং নয় নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বিজয়ের পর তিনি ফিরে আসেন।’

দেশ মাতৃকার প্রয়োজনে শেখ জামালের যে অত‌্যন্ত সম্ভাবনাময় ছিলেন সেই কথা উল্লেখ করে কাদের বলেন, সেনাবাহিনীতেও তার আচরণে, শৃঙ্খলায়, তার প্রতিভায় অফিসাররা সবাই মুগ্ধ ছিলেন। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিরবারের সঙ্গে দেশ মাতৃকার এই সম্ভাবনাময় মেধাবী সন্তানকে ঘাতকেরা হত‌্যা করেছিলো।

‘সেদিন যদি বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনা, শেখ রেহানা দেশে থাকতেন তাদেরও বেঁচে থাকার কথা ছিলো না। একটা পরিবারকে সেদিন ধ্বংস করার জন‌্য যে হত‌্যাযজ্ঞ চালানো হয়েছিলো ধানমন্ডি ৩২ নম্বরে দেশি-বিদেশি ষড়যন্ত্রে; সেই নৃশংসতম, মানবজাতির ইতিহাসে যেখানে নারী, অবুঝ শিশু রেহাই পাননি।”

হত‌্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে শেষ করতে মুক্তিযুদ্ধে স্বপক্ষের সব দেশপ্রেমিক শক্তিকে বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক‌্যবদ্ধ হওয়ার জন‌্য আহ্বান জানান ওবায়দুল কাদের।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...