অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেনকে সামরিক সহযোগিতায় প্রস্তুত ন্যাটো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৭

remove_red_eye

৫২৪

রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে বছরের পর বছর ধরে সহযোগিতা করতে প্রস্তুত উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো। এই সহযোগিতার মধ্যে সোভিয়েত যুগের অস্ত্র নির্ভরশীলতা বন্ধ করে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্র সরবরাহ অন্তর্ভূক্ত রয়েছে। বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ কথা বলেছেন।

এর ক্রেমলিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউরোপীয় মহাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে এবং অস্থিরতা উস্কে দেওয়া হচ্ছে।

স্টলটেনবার্গ ব্রাসেলসে একটি যুব শীর্ষ সম্মেলনে বলেছেন, ‘আমাদের দীর্ঘমেয়াদে প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধটি কয়েক মাস এবং বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে।’

ন্যাটো প্রধান জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করতে সর্বাধিক চাপ অব্যাহত রাখবে, যার মধ্যে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং কিয়েভকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা অন্তর্ভূক্ত রয়েছে।

স্টলটেনবার্গ বলেছিলেন, ‘ন্যাটো মিত্ররা দীর্ঘ সময় ধরে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত  এবং ইউক্রেনের রূপান্তরের জন্য পুরনো সোভিয়েত যুগের সরঞ্জাম থেকে আরও আধুনিক ন্যাটো মানের অস্ত্র ও ব্যবস্থাপনা স্থানান্তরে সহায়তা করবে, যার জন্য আরও প্রশিক্ষণের প্রয়োজন পড়বে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...