বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২২
৪৯০
মো. জসিম জনি, লালমোহন থেকে II ঈদের বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ কমে গেছে দক্ষিণাঞ্চলে। নি¤œ আয়ের মানুষের জন্য প্রতি ঈদে সরকার বিশেষ ভিজিএফ এর আওতায় খাদ্যশস্য চাল দিয়ে আসছেন। বিগত বছরের তুলনায় এবছর এ খাদ্যশস্য বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে। দক্ষিণাঞ্চলে দারিদ্রের হার কমে গেছে এ কারণে ভিজিএফ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে উত্তরাঞ্চলে বাড়িয়ে দেওয়া হয়েছে ভিজিএফ বরাদ্দ।
জানা গেছে, ভোলার লালমোহন উপজেলায় গত বছরের ঈদ-উল আযহার সময় ভিজিএফ বরাদ্দ দেওয়া হয় প্রায় ২৪৮ মে: টন। এবারের ঈদ-উল ফিতরে তা কমিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৭ মে: টন। কমে গেছে ৯১ মে: টন চাল। প্রতি ঈদে নি¤œ আয়ের মানুষকে ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হতো। এ হিসেবে গত ঈদ-উল ফিতরে লালমোহনের ৯ ইউনিয়ন ও পৌরসভায় ২৪ হাজার ৮শত মানুষ ভিজিএফ চাল পেয়েছে। এবার পাচ্ছে সেখানে ১৫ হাজার ৭শত জন।
লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, তার ইউনিয়নে প্রতি ঈদে ভিজিএফ চাল পেতো ২১ শত পরিবার। এবার দেওয়া হয়েছে ১৪ শত পরিবারের জন্য। এতে চাহিদামাফিক চাল দিতে পারছেন না তিনি। শুক্রবার চাল বিতরণকালে চাল না পেয়ে অনেক নারী-পুরুষ চেয়ারম্যানকে ঘিরে ধরেছে। এতে তিনি বিভ্রতবোধ করছেন বলে জানান।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) ড. বিনায়ক সেন গত বছরের ৩০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে দারিদ্রের হারের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রামে। উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের অর্ধেকের বেশি মানুষ রোগাক্রান্ত। এ জেলার ৫৪% মানুষ অতিদরিদ্র। দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো উত্তর-পশ্চিমাঞ্চলের তুলনায় ভালো অবস্থানে আছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
লালমোহন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দক্ষিনাঞ্চলে দারিদ্রের হার কমেছে। যে কারণে এ এলাকায় ভিজিএফ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, বিষয়টি জাতীয় নীতিনির্ধারণী বিষয়। একথা সত্য যে ঈদে ভিজিএফ এর পরিমাণ কমেছে। তবে বিভিন্ন উন্নয়ন কর্মকাÐে সরকারের বরাদ্দ বেড়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত