অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বৈদ্যুতিক আগুনে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৩৭

remove_red_eye

৪৫০

 ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা সংলগ্ন আঞ্জুর হাট বাজারে বৈদ্যুতিক শক থেকে আগুন লেগে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে চরফ্যাশন ফায়ারসার্ভিস কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুপুর ১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও চরফ্যাশন ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে শশিভূষণ থানা সংলগ্ন আঞ্জুর হাট বাজারে বৈদ্যুতিক শক থেকে আগুন লেগেছে। তাৎক্ষণিক চরফ্যাশন ফায়ারসার্ভিসকে ঘটনাটি অবগত করলে চরফ্যাশন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে রাত ৪ টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তিনি। তাৎক্ষণিক দুইটি ইউনিট নিয়ে ৪ টা ৪৫ মিনিটের দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এসময় উত্তেজিত জনতা দমকল বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে মাসুদ রানা নামে দমকল বাহিনীর এক সদস্যর বুকে ও পায়ে ইটের আঘাত লেগে সে গুরুতর আহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় দমকল বাহিনীর গাড়িটি।

আসাদুজ্জামান আরও জানান, চরফ্যাশন উপজেলা থেকে ঘটনাস্থলের দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার। ঘটনাস্থলে যেতে তাদের ২৫ মিনিট সময় লেগেছে। কিন্তু উত্তেজিত জনতা কোনোকিছু বুঝে ওঠার আগেই তাদের উপর হামলা চালায়। হামলায় আহত মাসুদ রানা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শশিভূষণ থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছেন স্টেশন অফিসার। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সাথে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিলেন। উত্তেজিত জনতাকে পুলিশ শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ওসি আরও জানিয়েছেন, ফায়ারসার্ভিস কর্মীদের উপর হামলার ঘটনায় স্টেশন অফিসার যে সাধারণ ডায়েরি করেছে। সেটির তদন্ত চলছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...