অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এলপিজির নতুন দাম নির্ধারণ ৫ মে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মে ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

৬০৫

চলতি মে মাসের জন্য তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য বাড়ছে না কমছে, তা জানা যাবে আগামী বৃহস্পতিবার (৫ মে)। ওইদিন আগামী একমাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রতি মাসের ৩ তারিখ এলপিজির মূল্য নির্ধারণ হলেও এ মাসে ঈদের ছুটি থাকায় তা পিছিয়ে ৫ তারিখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে।

এদিকে, গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম না বাড়ালেও মে মাসের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম ১০৩ রুপি বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত।

জানা গেছে, মে মাসে ১০৩ দশমিক ৫০ রুপি বাড়ানো হয়েছে দাম। এতে কলকাতায় প্রতি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫৫ রুপিতে।

এ বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে বাংলাদেশ সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে বাড়িয়ে দাম করা হয় ১৩৯১ টাকা। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৪৩৯ টাকা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...