অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘হাজী সেলিম আইন মেনেই বিদেশে গেছেন এবং ফিরেছেন’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২২ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৫৬০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হাজী সেলিম সংসদ সদস্য। তিনি আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন এবং আইন মেনেই ফিরে এসেছেন।’

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাজী সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। তিনি ফেরত এসেছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি বিদেশে গেছেন।’

ঈদের ছুটি চলাকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক ছিল, সুন্দর ছিল। অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ থাকে, এবারও সজাগ ছিল। জনগণও সর্বাত্মক চেষ্টা করেছে, যাতে আইনশৃঙ্খলা সমুন্নত থাকে। মলম পার্টি, অজ্ঞান পার্টি আমরা দূর করতে পেরেছি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিক দল, নানা ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছেন, সবগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে দিচ্ছেন। সেজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সরকারি দলের সংসদ সদস্য হাজী সেলিম। গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম।’ 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...