অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সেপ্টেম্বরে আসছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২২ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৬৩৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ আসছে সেপ্টেম্বরে দেখতে পাবেন দর্শক। ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সিনেমাটির প্রথম পোস্টার। সেখানে কেবল বঙ্গবন্ধুর হাতের চিত্র ছিল। এবার পর্দার বঙ্গবন্ধু হয়ে পূর্ণাঙ্গ চেহারায় দেখা দিলেন আরিফিন শুভ। প্রকাশ্যে এসেছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার।

ঈদুল ফিতর উপলক্ষে পোস্টারটি উন্মুক্ত করা হয়েছে। পোস্টারে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আবহ ফুটে উঠেছে। শুভ’র চেহারায় বঙ্গবন্ধুর ছাপ অনেকটা স্পষ্ট। বোঝাই যাচ্ছে, সিনেমার জন্য তিনি নিজেকে নতুন করে গড়েছেন।

কেবল নতুন পোস্টার নয়, দেওয়া হয়েছে সিনেমার মুক্তির ঘোষণাও। আগামী সেপ্টেম্বরে এটি মুক্তি পাবে। যদিও তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি।

উল্লেখ্য, সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। দুই দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে এর শুটিং হয়েছে। এতে শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...