অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরার আম আজ থেকে বাজারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২২ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

৫৬৫

আজ থেকে সাতক্ষীরার গোবিন্দভোগ আম গাছ থেকে পেড়ে বাজারজাত শুরু করেছেন আম ব্যবসায়ীরা। প্রথম ধাপে বাগান থেকে পাকা আম সংগ্রহ শুরু করছেন তারা।
এদিকে সংগ্রহের প্রথম দিনেই শহরের সুলতানপুর বড়বাজারে আম বিক্রি হয়েছে কেজি প্রতি ৬৫ টাকা দরে।   

প্রতি বছরের মতো এ বছরও আম পাড়ার ক্ষেত্রে জেলা প্রশাসনকে তৎপর দেখা গেছে। কড়াকড়ি আরোপ করে তারা বলছেন, নির্ধারিত সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষী অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে কার্বাইড দিয়ে বাজারজাত করার চেষ্টা করেন তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আজ (৫ মে) বৃহস্পতিবার জেলার আম বাগানগুলো থেকে প্রথম পর্যায়ে আমচাষীদের গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ কয়েক প্রজাতির আম পাড়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নিদের্শনা অনুযায়ী পরবর্তী ধাপে পর্যায়ক্রমে আগামি ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। 
গত ২৭ মার্চ সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আম ভাঙার সময়সীমা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন।  

জানা গেছে চলতি বছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে জেলায় আমের আবাদ হয়েছে। আবাদ বাড়লেও এ বছর ৫০ ভাগ আম গাছে মুকুল আসেনি। উল্লেখ্য জেলায় ৫ হাজার ২৯৯টি আমবাগান ও ১৩ হাজার আমচাষী রয়েছে।

সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, চলতি বছর জেলায় আমের ফলন কম হয়েছে। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমচাষীরা।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...