অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২২ রাত ১১:৩৪

remove_red_eye

৩৯৫

ভোলার লালমোহনে নসিমন-মটরসাইকেলের সংঘর্ষে আব্দুল রশিদ মাল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের  ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত রশিদ মাল ওই ইউনিয়নের সরদার বাড়ির মৃত আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে। রশিদ মাল পেশায় একজন  সিএনজি  চালক। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে সিএনজি চালাচ্ছেন। ঈদের  ছুটিতে মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি।

নিহত রশিদ মালের বড় ভাই শাজাহান জানান, তার ছোট ভাই  জুমআর  নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। তাদের মটরসাইকেলটি ইসলামপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশিদ মাল।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...