অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মে ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

৩৫৭

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দেশের  সমুদ্র বন্দরকে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ। যা উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে। যার ফলে চরফ্যাশন উপজেলা নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সোমবার সকাল থেকে সারাদিন বাতাস ও মুসলধারে বৃষ্টি হয়েছে। আর এ ঘূর্ণিঝড় ‘অশনি’র সম্ভাব্য আঘাতের খবরে  উপকূল ও চরাঞ্চলের সাধারণ মানুষ রয়েছে অজানা আতঙ্কে। 
 
যার ফলে সিডর,আইলা,ফনি,বুলবুল ও আম্ফান ইয়াসের ভয়াবহ দাপটের কথা ভেবে এ উপজেলার উপকূলীয় এলাকার কৃষক শ্রমীক ও জেলে মাঝিমাল্লাসহ বিচ্ছিন্ন চরাঞ্চলের সাধারন মানুষ চিন্তিত হয়ে 
পড়েছে। ঘূর্ণিঝড় আসলেই উপজেলার সাইক্লোন শেল্টারগুলোকে প্রস্তুত করা হয়। এর আগে তেমন খবর নেয়া হয়না বলে জানান স্থানিয়রা। উপজেলায় ১৫৮টি শেল্টার থাকলেও শেল্টারগুলোর সোলার প্যানেলগুলোর নেই কার্যকারিতা। বিভিন্ন সাইক্লোন সেল্টারের একাধীক সোলার দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা ঠিক করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা মৎস্য অফিস থেকেও এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সতর্কতা বিষয়ক কোনো প্রচারণার খবর পাননি বলে জানান স্থানীয় জেলেরা। কৃষিকর্মকর্তা মো.ওমর ফারুক বলেন, আমরা মাঠ পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছি যেসকল মাঠের ধান,বাদাম ও শেষ পর্যায়ের মুগ ডাল পেকেছে সেই সকল মাঠের ফসল যেন কৃষকরা কর্তন করে ফেলে। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, উপজেলায় ১৫৮টি সাইক্লোন শেল্টার রয়েছে। অনেক শেল্টারেই সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ নেই। তবে আমাদের এখানে ঘূর্ণিঝড় না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। উপজেলা সিপিপি কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, জেলে নৌকা ও নৌ-যানের জন্য ২নাম্বার দূরবর্তী হুশিয়ারী সংকেত চলমান রয়েছে।
 
উপজেলায় ৩৩শ ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক রয়েছে। ভলান্টিয়ার ও বিচ্ছিন্ন ইউনিয়নগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিক সতর্ক বার্তা এবং আগাম প্রস্তুতি নিয়েও আলোচনা চলছে। ৪ নম্বর সংকেত পেলেই প্রস্তুতি গ্রহণ করা হবে। ইতিমধ্যে অতি ঝুকিপূর্ণ বেড়িবাধের সংস্কার কাজ সম্পন্ন 
করেছে পানি উন্নয়ন বোর্ড ভোলা-২। উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এই মূহুর্তে অতি ঝুকিপুর্ন কোনো বেড়িবাধ নেই। বন্যাকালীন সময়ে যদি কোথাও কোনো বেড়িবাধ ক্ষতিগ্রস্ত বা ভাঙণের আশঙ্কা দেখা দেয় তাৎক্ষকি পদক্ষেপ গ্রহণের জন্য আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি মজুদ রয়েছে। যথাসময়ে আলোচনা-সভা ও মাইকিং করে সকলকে সতর্ক করা হবে এবং ঝূঁকিপূর্ণ অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে আনা হবে বলে জানান নির্বাহী 
কর্মকর্তা আল নোমান রাহুল।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...