অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

পাসপোর্ট অফিসের দালাল পুলিশে ধরিয়ে দেয়ায় তজুমদ্দিনের সাংবাদিক সাদির হোসেন রাহিম পুরষ্কৃত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:২৯

remove_red_eye

৪৭৯

ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল সিন্ডিকেট চক্রের একজনকে  পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সাহসী পদক্ষেপ নেওয়ায় তজুমদ্দিন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাদির হোসেন রাহিমকে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাদির হোসেন রাহিম এর হাতে পুরষ্কার তুলে দেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরুন্নবী।

দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কাছে ভোগান্তি ও হয়রানির আরেক নাম ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই অফিসে দালাল ছাড়া কর্মকর্তা/কর্মচারীরা কোনো কাজ করেনা। ০৯মে সোমবার বিকেলে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পুরো সিন্ডিকেটের তথ্য সংগ্রহ করে প্রমাণ সহ অবৈধ লেনদেনের নগদ অর্থ সহ এক দালালকে পুলিশের হাতে ধরিয়ে দেন সাংবাদিক সাদির হোসেন রাহিম। এরপর ঐ দালালের কাছ থেকে তথ্য নিয়ে পাসপোর্ট অফিসের স্টাফ রাসেল ও মেহেদীকে পুলিশের মুখোমুখি করেন। দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করে পাসপোর্ট অফিসের অবৈধ লেনদেন ও সাধারণ মানুষদের হয়রানি বন্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তজুমদ্দিন প্রেসক্লাব সদস্য ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছেন।

রাহিম জানায়, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমি দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এবং তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দিয়েছি। পুরো বিষয়টিতে আমাকে সহযোগিতা করেছেন ভোলার সম্মানিত পুলিশ সুপার সাইফুল ইসলাম।পুরষ্কার তুলে দেওয়ার সময়  উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রফিকুল ইসলাম এটি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, প্রেসক্লাব সদস্য রুবেল চক্রবর্তী, সাংবাদিক মহিবুল্ল্যাহ ফিরোজ।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...