অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভুয়া পুলিশ সেজে ফেসবুকে তরুণীর সাথে প্রেম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৩৫

remove_red_eye

১২৮০

আকতারুল ইসলাম আকাশ II  ভোলায় ফাহিম (২৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ মে) সকালে শহরের হোমিও কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফাহিম সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চর পোটকা গ্রামের আবুল হোসেনের ছেলে। ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, ফাহিম ভুয়া পুলিশ কনস্টেবল সেজে ফেসবুক একাউন্ট খুলে লিয়া নামে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় ফাহিম। একপর্যায়ে তরুণী বুঝতে পারে ফাহিম ভুয়া পুলিশ সদস্য। তখন তরুণী নিরুপায় হয়ে ভোলা সদর মডেল থানায় ফাহিমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যাঁর মামলা নম্বর-২০/২২।

মামলার বাদী ও প্রতারণার শিকার ওই তরুণী ভোলা শহরের হোমিও কলেজ রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় ভাড়া থাকেন। তাঁর বাড়ি নোয়াখালীর রায়পুর উপজেলায়।ওই মামলায় মঙ্গলবার সকালে ফাহিমকে শহরের হোমিও কলেজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, ফাহিমকে আটকের পর তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে পুলিশের পোশাক, প্যান্ট, জুতা, গেঞ্জি ও একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানিয়েছে, সে একাধিক মেয়ের সাথে ফেসবুকে ভুয়া পুলিশ কনস্টেবল সেজে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন।

ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
তিনি আরও জানান, মামলাটির সুষ্ঠ তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের রিমান্ড চাওয়ার প্রয়োজন হলে আদালতে রিমান্ড চাওয়া হতে পারে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...