বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৪০
৫৮৫
মো. ইসমাইল II সোমবার (৯ মে) সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালেও থামেনি সে বৃষ্টি। দুপুরে কিছু টা রোদের দেখা গেলেও বিকালের আকাশে ঘিরে আছে মেঘ। এতে ভোলার কৃষকের ধান কাটাতে বেগাত ঘটছে। কৃষি অফিসের পরামর্শে ঝড়ের হাত থেকে ফসল বাঁচাতে রোববার (৮মে) সকল থেকে ধান কাটা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম ইলিশা ইউনিয়নের কৃষক হাসনাইন বলেন, " আহারে আল্লাহ! যদি একটু খরা দিত, তাইলে ধান কাইটা ঘরে উঠাইতাম। গেছে কাইল হারা দিন বৃষ্টি হইছে, আইজকাও সকালের তে বৃষ্টি পরে। ঐ দিকে টিভিতে খবরে কইছে ঘূর্ণিঝড় অশনির কারণে বৃষ্টি বাদল হয়। ১৩ গন্ডা জমিনে ধান করছি।
আল্লাহ খেতে ধান দিছে কিন্তু বৃষ্টি লইগা ধান কাটিয়া ঘরে উঠাতে পারি না।"
কৃষক রফিকুল ইসলাম বলেন, ১ কানি জমিনে ইরি( বোর) ধান করছি। খেতের ধান অনেক টাই পাকছে। আজকে বিকেলে ডিজিটাল মেশিন দিয়া ৫ গন্ডার ধান লইছি। গতকালকে বৃষ্টি হওয়ায় আমার অনেক গুলো জমিনের ধান মাটিতে সাথে পড়ে গেছে।
ভোলা সদর কৃষি কমকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ৮০ ভাগ ধান পেকেছে, তাই এই ধান কাটলে কোনো ক্ষতি নেই। আমরা ঝড়ের আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দিয়েছি।
জেলার কৃষি স্প্রসারণ অফিস জানান, এ বছর জেলায় ৬৬ হাজার ৬৫৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। একদিনে ১১ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। আরও ৫০ হাজার হেক্টর ফসল ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষি বিভাগ। তবে কৃষি বিভাগ বলছে, খুব দ্রæত ধান কাটা শেষ হবে। আগামী ১১ মে'র মধ্যে ধানসহ সব রবিশস্য ঘরে তুলতে নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত