বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৫০
৪৪৩
ভোলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে জলোচ্ছ্াস থেকে রক্ষায় মানুষের জন্য ৬৯১টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে।অপরদিকে বিচ্ছিন্ন চরের দেড় লাখ গরু মহিষের আশ্রয় ব্যবস্থা নিশ্চিত করতে পারে নি প্রানিসম্পদ বিভাগ। মঙ্গলবার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে উঠে আসে এই সব তথ্য। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন জানান ৬৯১ সাইক্লোন সেল্টারের মধ্যে ১৫৫টি রয়েছে কেবল সেল্টার।অপরগুলো স্কুল কাম সেল্টার রয়েছ।
মেঘনা বক্ষের চরাঞ্চলে গরু মহিষ আশ্রয়নের জন্য ৩৮টি মুজিব কিল্লা নির্মান ও সংস্কাকার কাজ চলমান রয়েছে। প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান ভোলার বিভিন্ন চরে ১ লাখ ২৪ হাজার মহিষ রয়েছে ভাসমান অস্থায়। ৩০ হাজারের অধিক রয়েছে গরু। জলোচ্ছ্াস হলে ওই মহিষ ভেসে অন্য চরে চলে যায়। প্রতিবারই ঝড়ের পর বিভিন্ন চর থেকে ওই সব মহিষ ও গরু খুঁজে আনতে হয়। ওই বৈঠকে মহিষ বিচরনের জন্য চর আলাদা করার প্রস্তাব রাখা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী জানান, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সকল প্রস্ততি রয়েছে। ১৩ হাজার ৬শ স্বেচ্ছাসেবক রয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। সাইক্লোন সেল্টার গুলো প্রস্তুত রাখা হয়েছে।
জেলা ও উপজেলায় ইতিমধ্যে প্রস্তুতি কমিটি বৈঠক করে সকল প্রস্তুতি সম্পন্ন করেন। মঙ্গলবার বৈঠকে জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন ইসুতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, সিপিপি'র উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত