অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে ব্যবসায়ী দম্পতিকে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে জখম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২২ রাত ০৯:৫৬

remove_red_eye

৫৭৬


চরফ্যাসনে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবুল খায়ের নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছোট ভাই ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এসময় তাকে উদ্ধারে তার স্ত্রী রাবেয়া এগিয়ে গেলে তাকেও এলাপাতারি মারধর করা হয়। এতেই ক্ষান্তহননি হামলাকারীরা। ব্যবসায়ী দম্পত্তিকে বেধে ঘর ভাংচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। গতকাল বুধবার দুপুরে আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের ব্যবসায়ীর বসত বাড়িতে এ হামলার ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত দম্পতিকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ এ ঘটনায় বাবুল নামে একজনকে আটক করেছে।  
হাসপাতালে চিকিৎসাধীন আবুল খায়ের জানান,বাবার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে ছোট ভাইদের সাথে তার বিরোধ চলমান রয়েছে। জমি বিরোধ নিয়ে ছোট দুই ভাই আলমগীর হোসেন বাবুল ও জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের দুই পরিবারের নারী পুরুষরা মিলে ১৫-২০ জনের একটি চক্র সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে বসত ঘরে ঢুকে অর্তকিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতারি মারধর করে গুরুত আহত করে। এসময় হামলাকারী চক্র স্বামী-স্ত্রীকে বেধে রেখে তার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন। তান্ডবে ক্ষতবিক্ষত হয় ঘরের আসবাব পত্র। ছিনিয়ে নিয়ে যায় ঘরে থাকা জমির দলিল ও স্বর্নালংকার, মোবাইল এবং ঘরে থাকা প্রায় লক্ষ  টাকা।
ঘটনার পরপরই প্রতিপক্ষ অভিযুক্ত বাবুল ও জাহাঙ্গীর গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
চরফ্যাসন থানার ওসি মো.মনির হোসেন মিয়া জানান, জমির কাগজ পত্র দেখা নিয়ে ভাইদের মধ্যে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। এঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এক আসামিকে আটক করা হয়েছে।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...