অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় তিন সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২২ বিকাল ০৩:৫২

remove_red_eye

৪৭১

 ভোলার মনপুরায় পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী এক গৃহবধু বিষপানে আতœহত্যা করে। তবে এই ঘটনায় মেয়ের জামাইয়ের পাশবিক নির্যাতন ও জোর করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ওই গৃহবধুর মা মমতাজ বেগমের। এদিকে ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী নুর হাফেজ পলাতক রয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধুর বাবা মোঃ ফারুক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী ফাহিমুল মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই গৃহবধুর মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

মৃত্যুবরণকারী গৃহবধু হলেন, উপজেলা হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা নুর হাফেজের স্ত্রী ও একই গ্রামের বাসিন্দা মোঃ ফারুকের মেয়ে রোজিনা বেগম (২৫)। ওই গৃহবধু খাদিজা (৯), জোবাইদা (৭) ও ইউসুফ (২) নামে তিন সন্তানের জননী।

ওই গৃহবধুর মা মমতাজ বেগম মেয়ের জামাইয়ের পাশবিক নির্যাতন ও জোর করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ করে জানান, মঙ্গলবার বিকালে হাসপাতালে ছেলে ইউসুফের চিকিৎসা শেষে বাবার বাড়ি যায় ওই গৃহবধু। পরে সন্ধ্যায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলে স্বামী নুর হাফেজ ও গৃহবধু রোজিনা বেগম বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্বামী ওই গৃহবধুকে পাশবিক নির্যাতন করে। পরে স্বামী জোর করে ওই গৃহবধুকে চাউলে দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে খাইয়ে দেয়। বুধবার সকালে ওই গৃহবধুর বাবা মোঃ ফারুক খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত মেডিকেল অফিসার মৃত ঘোষনা করেন।

এদিকে ওই গৃহবধুর সাথে স্বামীর প্রতিনিয়ত ঝগড়া হতো ও স্বামী মারধর করতো বলে জানান স্থানীয় পাশ্ববর্তী বাসিন্দারা। এনিয়ে একাধিকবার শালিসি হয়েছে বলে জানান তারা।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী ফাহিমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে ওই গৃহবধুর মৃত্যু হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ওই গৃহবধুর লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই গৃহবধুর পরিবারের মৌখিক হত্যার অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...