লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই মে ২০২২ বিকাল ০৩:৫৩
৪৪০
ভোলার লালমোহনে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাতা গ্রামের দুলাল বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সিয়াম বগুড়া জেলার মো. আখের আলীর ছেলে।
সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তার বাবার বাড়ি, আর বগুড়ায় তার স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন এবং পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। ঈদের তিনদিন পর ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে আসেন আকলিমা বেগম। সেখান থেকে মঙ্গলবার ছেলে-মেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে আসেন তিনি।
তিনি আরও বলেন, বুধবার সকালে অন্যান্য ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। এসময় অসাবধানতাবশত নদীর পাড়ের ডোবায় পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিশুর বাবার সাথে কথা হয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত