বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মে ২০২২ দুপুর ১২:০৮
৬৯৫
করোনায় আক্রান্ত হওয়ার চার দিনের মাথায় নেগেটিভ হলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার দুই দিন আগে এই সুখবর পেল বাংলাদেশ। করোনামুক্ত হওয়ার পরপরই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। এই খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রধান নির্বাচক রাইজিংবিডিকে বলেন, 'সাকিব করোনা নেগেটিভ হয়েছে। দলের সঙ্গে সে যোগ দিচ্ছে।' বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম রাইজিংবিডিকে বলেন, 'সাকিব চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবে। কোভিড নেগেটিভ হয়েছে, কিন্তু এখনও ফিট কি না তা নিশ্চিত না। কোভিড প্রটোকল অনুযায়ী সে ফিট থাকলে তবে অনুশীলন শুরু করবে। মেডিকেল বিভাগ ছাড়পত্র দিলে সে শুরু করবে।'
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গত ১০ মে করোনা পজিটিভ হন সাকিব। এরপর বাসায় সেল্ফ আইসোলেশনে থাকেন এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টের দল থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছিল ক্রিকেট বোর্ড।
গতকাল করোনা টেস্ট করালে নেগেটিভ আসে সাকিবের। তৈরি হয় খেলার সম্ভাবনাও। আজ আরো একটি টেস্ট হওয়ার কথা রয়েছে। দুপুরে রওনা দিতে পারেন চট্টগ্রামের পথে। এরপর যদি মেডিকেল বিভাগ ফিট বলে ছাড়পত্র দেন তবে অনুশীলন শুরু করতে পারবেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত