অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনা নেগেটিভ সাকিব, যোগ দিচ্ছেন দলে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মে ২০২২ দুপুর ১২:০৮

remove_red_eye

৬৬৫

করোনায় আক্রান্ত হওয়ার চার দিনের মাথায় নেগেটিভ হলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার দুই দিন আগে এই সুখবর পেল বাংলাদেশ। করোনামুক্ত হওয়ার পরপরই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। এই খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রধান নির্বাচক রাইজিংবিডিকে বলেন, 'সাকিব করোনা নেগেটিভ হয়েছে। দলের সঙ্গে সে যোগ দিচ্ছে।' বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম রাইজিংবিডিকে বলেন, 'সাকিব চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবে। কোভিড নেগেটিভ হয়েছে, কিন্তু এখনও ফিট কি না তা নিশ্চিত না। কোভিড প্রটোকল অনুযায়ী সে ফিট থাকলে তবে অনুশীলন শুরু করবে। মেডিকেল বিভাগ ছাড়পত্র দিলে সে শুরু করবে।'

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গত ১০ মে করোনা পজিটিভ হন সাকিব। এরপর বাসায় সেল্ফ আইসোলেশনে থাকেন এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টের দল থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছিল ক্রিকেট বোর্ড। 

গতকাল করোনা টেস্ট করালে নেগেটিভ আসে সাকিবের। তৈরি হয় খেলার সম্ভাবনাও। আজ আরো একটি টেস্ট হওয়ার কথা রয়েছে। দুপুরে রওনা দিতে পারেন চট্টগ্রামের পথে। এরপর যদি মেডিকেল বিভাগ ফিট বলে ছাড়পত্র দেন তবে অনুশীলন শুরু করতে পারবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...