অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মে ২০২২ রাত ১০:১৫

remove_red_eye

৫৪৪

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার অষ্টম ধাপে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দেয় Íগমতাসীন আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। কিন্তু ওই ইউনিয়নের তফসিলে উলে¯œখিত সকল কার্যক্রম স্থগিত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ।

এতে ওই ইউনিয়নে নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চরম অস্থিররতা দেখা দিয়েছে। ফের ওই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে কিনা এনিয়ে উৎকন্ঠা সর্বমহলে। তবে পূর্বের সীমানায় নির্বাচন নেওয়ার দাবী আ’লীগের প্রার্থীসহ সাধারন ভোটারদের।  

শুক্রবার (১৩ মে) বিকেলে আ’লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে রাতে দপ্তর সম্পাদক বিপ¯œব বড়–য়া স্বাÍগরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ইউনিয়নে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পান আজমত উল¯œ্যা ওরফে আমানত উল¯œ্যা।

এদিকে একই দিনে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওই ইউনিয়নের তফসিলে উলে¯œখিত সকল কার্যক্রম স্থগিত করে।

জানা যায়, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নকে ভেঙ্গে বিচ্ছিন্ন কলাতলীকে উপজেলার ৫ নং ইউনিয়ন ঘোষনা করে গেজেট প্রকাশিত হয় গত ২১ এপ্রিল। ওই গেজেটে আন্দিরপাড়, কূলাগাজী তালুক ও ঈশ্বরগঞ্জ গ্রাম নিয়ে ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলীর চর, মাঝগ্রাম, ঢালচর,  মনপুরা, চরখালেক ও কাজীরচর নিয়ে প্রস্তাবিত ৫ নং কলাতলী ইউনিয়ন পরিষদ।
ওই দুই ইউনিয়নের সীমানা নির্ধারন ও ভোটার বিন্যাস না হওয়ায় ভোট স্থগিত হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

এদিকে মনপুরা ইউনিয়নে আওয়ামীলগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া আমানত উল¯œ্যা আলমগীর জানান, নির্বাচন কমিশন পুরানো সীমানায় নির্বাচন করে পরে প্রস্তাবিত নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সহ ভোটার বিন্যাস করতে পারে। তিনি জানান, এই তফসিলে ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট ও পাগলা কানাই ইউনিয়নে পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হলে মনপুরা ইউনিয়নে পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবী করেন তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে উপজেলা নির্বাচন অফিসার মনপুরা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...