চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই মে ২০২২ রাত ১০:১৯
৫৩৪
এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন : ২শতাধিক পরিবারের চলাচলের রা¯ত্মা কেটে গভীর নালা তৈরী করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বির¤œদ্ধে। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাইনুদ্দিন মৎস্যঘাট এলাকার বেড়িবাঁধ সংলগ্ন নাছির মাঝির বাড়ির সম্মুখে সরকারি ১৬ ফুট প্রস¯ত্ম ও দুইশ ফুট দৈর্ঘ্যের দুইটি চলাচলের রা¯ত্মা কেটে প্রায় সাড়ে ৪ফুট গভীর নালা তৈরী করেছেন ওই এলাকার প্রভাবশালী ইউনুস হাওলাদার। এমন অভিযোগ করেন একাধীক ভূক্তভোগী। যার ফলে ওই রা¯ত্মাটি দিয়ে স্থানীয় এলাকাবাসী চলাচল করতে না পেরে অন্যের বাগান ও ফসলি জমির মধ্য দিয়ে বাড়িতে যাওয়া আসা করতে হচ্ছে। ভূক্তভোগী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,আমি এই রা¯ত্মা দিয়ে প্রায় ৩৫ বছর ধরে চলাফেরা করেছি। গত কয়েকদিন ধরে স্থানীয় প্রভাবশালী ইউনুস হাওলাদার কোনো কারণ ছাড়াই সরকারি রা¯ত্মাটি কেটে তাঁর বাড়ির বাগানে ও জমিতে মাটি ফেলে জমি ভরাট করে রা¯ত্মাটিকে গভীর নালায় পরিনত করেছে। আমরা বাঁধা দিলে ইউনুস হাওলাদার জানান সরকারি হালট থেকে মাটি কেটে নিচ্ছি । কারো ব্যক্তিগত জমি থেকে মাটি কাটছিনা। ওই বৃদ্ধ আÍেগপ করে আরো বলেন, আমাদের দুইশত পরিবারের ব্যবহৃত রাস্তা কেটে নিচ্ছে মনে হয় যেন আমরা সরকারের কেউ না। স্থানীয় আ.মালেক (৭০) ও ফরিদা বেগম (৫০) বলেন, এই এলাকায় ৪০বছর ধরে বসবাস করছি। ৪০বছর ধরে আমরা এ রা¯ত্মাটি ব্যবহার করলেও ইউনুস রাস্তাটি কেটে তাঁর ক্ষমতা দেখিয়েছে। এলাকার সবাই একত্রিত হয়ে একাধীকবার স্থানীয় চেয়ারম্যান সেলিম হাওলাদারকে বিষয়টি অবগত করেছি। চেয়ারম্যান এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। মন্নান মাঝি (৫৫) ও হামিদ মাঝি (৪০) বলেন,রাস্তা কেটে নেয়ার পর থেকে এই নালার মধ্যে শিশুরা পড়ে যাচ্ছে। নালায় পানি জমে পুরো গ্রামে এখন জলাবদ্ধতার সৃষ্টি হলেও ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ইউনুস হাওলাদারের কাছে এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,আমি রাস্তাটির পাশে ৬ফুট রেখে কেটেছি। আমি ওই জমি ভরাট করে দেব। এ বিষয়ে জানতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদারকে একাধীকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল বলেন, ইউনিয়ন তহশিলদারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত