অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে ২শ পরিবারের চলাচলের রাস্তা কেটে দিলেন প্রভাবশালী


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মে ২০২২ রাত ১০:১৯

remove_red_eye

৫৪৬





এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন :  ২শতাধিক পরিবারের চলাচলের রা¯ত্মা কেটে গভীর নালা তৈরী করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বির¤œদ্ধে। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাইনুদ্দিন মৎস্যঘাট এলাকার বেড়িবাঁধ সংলগ্ন নাছির মাঝির বাড়ির সম্মুখে সরকারি ১৬ ফুট প্রস¯ত্ম ও দুইশ ফুট দৈর্ঘ্যের দুইটি চলাচলের রা¯ত্মা কেটে প্রায় সাড়ে ৪ফুট গভীর নালা তৈরী করেছেন ওই এলাকার প্রভাবশালী ইউনুস হাওলাদার। এমন অভিযোগ করেন একাধীক ভূক্তভোগী। যার ফলে ওই রা¯ত্মাটি দিয়ে স্থানীয় এলাকাবাসী চলাচল করতে না পেরে অন্যের বাগান ও ফসলি জমির মধ্য দিয়ে বাড়িতে যাওয়া আসা করতে হচ্ছে। ভূক্তভোগী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,আমি এই রা¯ত্মা দিয়ে প্রায় ৩৫ বছর ধরে চলাফেরা করেছি। গত কয়েকদিন ধরে স্থানীয় প্রভাবশালী ইউনুস হাওলাদার কোনো কারণ ছাড়াই সরকারি রা¯ত্মাটি কেটে তাঁর বাড়ির বাগানে ও জমিতে মাটি ফেলে জমি ভরাট করে রা¯ত্মাটিকে গভীর নালায় পরিনত করেছে। আমরা বাঁধা দিলে ইউনুস হাওলাদার জানান সরকারি হালট থেকে মাটি কেটে নিচ্ছি । কারো ব্যক্তিগত জমি থেকে মাটি কাটছিনা। ওই বৃদ্ধ আÍেগপ করে আরো বলেন, আমাদের দুইশত পরিবারের ব্যবহৃত রাস্তা কেটে নিচ্ছে মনে হয় যেন আমরা সরকারের কেউ না। স্থানীয় আ.মালেক (৭০) ও ফরিদা বেগম (৫০) বলেন, এই এলাকায় ৪০বছর ধরে বসবাস করছি। ৪০বছর ধরে আমরা এ রা¯ত্মাটি ব্যবহার করলেও ইউনুস রাস্তাটি কেটে তাঁর ক্ষমতা দেখিয়েছে। এলাকার সবাই একত্রিত হয়ে একাধীকবার স্থানীয় চেয়ারম্যান সেলিম হাওলাদারকে বিষয়টি অবগত করেছি। চেয়ারম্যান এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। মন্নান মাঝি (৫৫) ও হামিদ মাঝি (৪০) বলেন,রাস্তা কেটে নেয়ার পর থেকে এই নালার মধ্যে শিশুরা পড়ে যাচ্ছে। নালায় পানি জমে পুরো গ্রামে এখন জলাবদ্ধতার সৃষ্টি হলেও ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ইউনুস হাওলাদারের কাছে এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,আমি রাস্তাটির পাশে ৬ফুট রেখে কেটেছি। আমি ওই জমি ভরাট করে দেব। এ বিষয়ে জানতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদারকে একাধীকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল বলেন, ইউনিয়ন তহশিলদারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...