মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:১৬
৪৮৬
আবদুল্লাহ জুয়েল,মনপুরা : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপকূলে প্রতি বছর রাক্ষুসে মেঘনার ভাঙ্গনে ভিটে-মাটি হারিয়ে ভূমিহীন হয়ে পড়া এক হাজার পরিবারের মাঝে তিন চরে খাস জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা ভূমি বন্দোবস্ত বাস্তবায়ন কমিটি। এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারি ভূমি কমিশনার ও ইউএনও মোঃ শামীম মিঞা।
এদিকে বিভিন্ন চরে প্রভাবশালীদের দখলে থাকা হাজার হাজার একর জমি যাতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিতে না পারে তারও ষড়যন্ত্র করছে প্রভাবশালীরা এমন অভিযোগ মেঘনার ভাঙ্গনে ভিটে-মাটি হারা ভূমিহীন পরিবারের সদস্যদের।
ভূমিহীন রিকসা চালক জব্বার, বশির, দিনমজুর মামুন, ছালাহউদ্দিন, ফয়েজ, বিধবা মনোয়ারা, খাদিজা সহ অনেকে অভিযোগ করে জানান, মেঘনার ভাঙ্গনে ভিটে-মাটি হারিয়ে বাঁধের ওপর ও অন্যের জমিতে ঘর উঠিয়ে মানবেতর জীবনযাপন করছি। যখনই আমাদের খাস জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয় তখনই প্রভাবশালীরা ষড়যন্ত্র শুরু করে। প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবী তাদের।
ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিচ্ছিন্ন সোনার চর, চর ইসলাম ও উত্তর চর ফৈজুদ্দিন মৌজায় ১ হাজার ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া চলমান। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে উপজেলা ভূমি অফিস বন্দোবস্ত প্রক্রিয়া দ্রæত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে সাবেক ভূমি প্রতি মন্ত্রী বর্তমান ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিসহ ১ হাজার ভূমিহীনদের মাঝে ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া উদ্বোধন করেন। এর পর প্রভাবশালীদের ষড়যন্ত্রে ওই বন্দোবস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এবার ফের উদ্যোগ গ্রহন করলে আবারও প্রভাবশালীরা ষড়যন্ত্র শুরু করছে বলে অভিযোগ ভূমিহীনদের।
সরেজমিনে দিনে ও রাতে ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, অসহায় গরীব ভূমিহীন পরিবারগুলো ভূমি অফিসে গিয়ে দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে ফরম জমা দিচ্ছে। জমাকৃত ফরম যাচাই-বাছাই করছে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। রাতভর অফিসে অবস্থান করে সহকারি ভূমি কমিশনারকে কাজ করতে দেখা গেছে।
এই ব্যাপারে উপজেলা ভূমি বাস্তবায়ন কমিটির সদস্য ও আ’লীগ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে আমরা ভুমি বন্দোবস্ত কমিটি কাজ করে যাচ্ছি।
এই ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ও ইউএনও মোঃ শামীম মিঞা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটির সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছি। বিচ্ছিন্ন তিন চরে এক হাজার ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্তা দেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত