অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে গুদাম থেকে ১৭শ লিটার সয়াবিন তেল উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৪৬৩


 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘদিন ধরে পরিবেশক দোকানীদের সয়াবিন তেল নাই বলে ফিরিয়ে দিলেও শনিবার রাতে ইউএনও’র অভিযানে গুদামে মিললো ১৭৭৬ শত লিটার রূপচাঁদা ব্রান্ডের সয়াবিন তেল। ওই সময় ওই তেল জব্দসহ পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা রোডে  ইউএনও ও নির্বাহী হাকিম মো.সাইফুর রহমান রূপচাঁদা ব্রান্ডের ভোজ্য তেলের পরিবেশক মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাইজের গুদামে(সাবেক চিত্রমনি সিনেমা হল) অভিযান পরিচালনা করেন। ওই সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুদাম থেকে  বোতল ও প্যাকেটজাত ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেন।
ইউএনও মো. সাইফুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেন। ওই সময় মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাইজের মালিক মাকসুদুর রহমান চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রাতেই ওই তেল পৌর শহরের ভূমি অফিসের সামনে সাধারণ ক্রেতাদের কাছে তেলের গায়ের মূল্যে লিটার প্রতি ১৬০ টাকা ধরে বিক্রি করে দেয়া হয়। এদিকে পৌর শহরের মুদি ব্যবসায়ী মো. বাবুল, মো. আজাদ সহ আরো অনেকে জানান,তাঁরা খুচরা বিক্রির জন্য পাইকারি দামে তেল কিনতে গেলে সরবরাহ নেই বলে পরিবেশক ফিরিয়ে দিয়েছিলেন।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...