অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি শাহাবুদ্দিন লাল্টুর পিতার ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:২৪

remove_red_eye

১৩৩৫



এইচ আর সুমন : ভোলার বিশিষ্ট ঠিকাদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক  সভাপতি শাহাবুদ্দিন লাল্টুর পিতা  আব্দুল মান্নান মিয়া আর আমাদের মাঝে নেই । রবিবার(১৫ইমে) আব্দুল মান্নান মিয়া  দুপুর ২ টা ৪৫ মিনিটে মুসলমান পাড়া তার বড় ছেলে নিজাম উদ্দিনের  বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৮০) বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ মুসলমান পাড়া ওসমানিয়া জামে মসজিদের সামনে বাদ এশা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করানো হয়। মরহুমের মৃত্যুতে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।