অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মাছের চাহিদার বেশী মাছ উৎপাদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০১৯ রাত ১১:১৮

remove_red_eye

৮০৯

হাসিব রহমান : নদীতে ও সাগরে জেলেদের নিরাপত্তার জন্য তাদের ট্রলারে ডিভাইস লাগানোর উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। একই সাথে ওই ডিভাইসের মাধমে কন্ট্রোল রুম থেকে জেলেদের সার্বক্ষনিক অবস্থান নিশ্চিত করা হবে। প্রায় ১৮ শত কোটি টাকা ব্যায়ে ৪ বছর মেয়াদি সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের মাধ্যমে অটোমেটিক আইডেনটিফিকেশস সিষ্টেম নামে ডিভাইজ জেলেদের ট্রলারে স্থানের কাজ চলছে । ‘মাছ চাষে গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষে ভোলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ভোলা অফিসার্স ক্লাবে বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সম্মেলন জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুল রহমান। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামালা হোসেন,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান,তথ্য অফিসার আহসান কবির।
এসময় প্রধান অতিথি বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বর্নাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা, মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা,প্রমাণ্য চিত্র, তিন দিনব্যাপী মৎস্য মেলা, ফরমালিন বিরোধী অভিযানসহ পুরস্কার বিতরণ করা হবে। তিনি আরো বলেন, ভোলা জেলা মাছে সমৃদ্ধশালী হলেও মাছ চাষে এখন সমৃদ্ধিশালী হয়নি। আমরা জেলা সকল মাছ চাষীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ ও মাছ চাষে সহযোগীতা করে আসছি। আশা করি খুব দ্রæত সময় ভোলা জেলা মাছ চাষেও সমৃদ্ধিশালী জেলা হবে।
সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা জানান, ভোলায় মাছের চাহিদার চাইতে বেশী মাছ উৎপাদন হয়। মাছের চাহিদা ৪০ হাজার ৮৬৭ মে.টন থাকলেও মাছের মোট উৎপাদন হচ্ছে ২০ লক্ষ ৮৬৪ মে.টন। উদ্বৃত্ত থাকে ১ লক্ষ ৫৯ হাজার ৯৯৭ মে.টন। তবে ভোলার নদীতে অবৈধ জালের মাধ্যমে মাছের বিভিন্ন প্রজাতি ধ্বংস করা হচ্ছে । বাজেট সল্পতার মধ্যেও অবৈধ জাল উদ্ধার করে বিনষ্ট করার চেষ্টা চলছে বলেও তারা জানান।

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

আরও...