অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনের ডাওরিতে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজ সংস্কার হয়নি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৪০

remove_red_eye

৫৪৯

আকতারুল ইসলাম আকাশ :  ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলা ডাওরী বাজার এলাকায় বাইপাস সড়কে নির্মাণাধীন বেইলি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার একদিন অতিবাহিত হলেও দুর্ঘটনায় পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে উদ্ধারকারী দল। ট্রাকটি উদ্ধার করতে ভোলা ফায়ারসার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ট্রাকটি উদ্ধার শেষে পুনরায় বেইলি ব্রিজটি নির্মাণ করতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে ভোলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম। বুধবার (১৮ মে) দুপুর বারোটার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী প্রকৌশলী জানান, দুর্ঘটনার শিকার ট্রাকটিতে বিপুল পরিমাণ পাথর রয়েছে। যাঁর কারণে পাথরগুলো সরিয়ে ট্রাকটি তুলতে সময় লাকছে। আজকেও ট্রাকটি তোলা সম্ভব হবে না বলেও জানান তিনি। এছাড়া দুর্ঘটনার শিকার একটি প্রাইভেটকার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা ঘটনার দিন বিকেলে উদ্ধার করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, পাথর সরিয়ে ট্রাকটি উদ্ধার করে পুরো ব্রিজটি এখান থেকে সরিয়ে ফেলে নতুন আরেকটি বেইলি ব্রিজ এখানে নির্মাণ করা হবে। তবে নতুন ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে এখনও ৪ থেকে ৫ দিন সময় লাগবে বলে জানান তিনি।

এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যাঁর ফলে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসগুলো দুর্ঘটনা কবলিত জায়গায় যাত্রী নামিয়ে দেয়। যাত্রীরা সেখানে নেমে ট্রলার পারাপার হয়ে ডাওরী বাজার গিয়ে পুনরায় বাস গাড়িতে চড়ে ভোলায় আসছে। লামিয়া, ফয়সাল, আরেফিনসহ অনেক যাত্রী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। দ্রæত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান দুর্ভোগের শিকার যাত্রীরা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, সড়ক ও জনপদ বিভাগ খুব দ্রæত সময়ের মধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করে দিবে বলে জানিয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত জায়গায় পুলিশ রাখা হয়েছে।

উল্লেখ, গতকাল মঙ্গলবার ১৭ মে সকাল সাড়ে দশটার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলা ডাওরী বাজার এলাকায় বাইপাস বেইলি ব্রিজ ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক, একটি প্রাইভেটকার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে যায়।

এ ঘটনায় ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎস দেয়। এবং দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে উদ্ধার করতে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ারসার্ভিস যৌথ অভিযানে নামে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...