অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মালবাহী ট্রাকে টিনের চাপে ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৪২

remove_red_eye

৫১২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানের বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাকে টিনের চাপে নান্নু খলিফা (৫৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  বুধবার (১৮মে) ভোরে  উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার সিয়াম স্টোর সামনে এ ঘটনা ঘটে। নিহত নান্নু খলিফা চরফ্যাশন উপজেলার  মুজিবনগর ইউনিয়নের মৃত শাহাজানের ছেলে।
 উপজেলার বাংলাবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, টিন বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন উদ্দেশ্যে  রাতে  ভোলা ইলিশা ঘাটে আসেন। এসময় নিহত ওই বৃদ্ধ যাত্রী হিসেবে চরফ্যাশনে যাওয়ার উদ্দেশ্যে  টিন বোঝাই ট্রাকে উঠে সামনের খালি জায়গায় ঘুমিয়ে যান। ট্রাকটি উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের  বাংলাবাজার এলাকার নতুন মসজিদ সংলগ্ন সিয়াম স্টোরের সামনে পৌঁছলে ব্রেক দিলে ট্রাকে থাকা টিনের স্তুপ ছিটকে পড়ে টিনের চাপে ঘুমন্ত এ বৃদ্ধের মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...