অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে ব্যবসায়ীকে হুমকি নারীর বিরুদ্ধে থানায় জিডি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:২৩

remove_red_eye

৪২৪

 ভোলার তজুমুদ্দিনে হত্যা মামলার আসামিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ায় ৯৯৯-এ অভিযোগ করে ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দেওয়ায় এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্ত ওই নারীর নাম কুলসুম বেগম। সে উপজেলার চর মোজাম্মেল এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সুফিয়ানের স্ত্রী। ওই নারীর মায়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় তাদের মধ্য বিরোধ সৃষ্টি হয়।

সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, গত ১৫ ই মে সকাল সাড়ে দশটার দিকে চর মোজাম্মেল মনির ডাক্তারের দোকানে বসে ওই নারী নিরব ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কুলসুম তাদেরকে ৯৯৯ কল দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখায়। এই অভিযোগ ১৭মে তজুমদ্দিন থানার একটি সাধারণ ডায়রী করেছেন ব্যবসায়ী নিরম জিডি নং ৫৭৫।

জিডি ও ঘটনার সুত্রে জানা যায়, কুলসুমের বোন জহুরা বেগমের সাথে হাতিয়ার টাংকির চর এলাকার এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়া প্রেমিকের সাথে মনোমালিন্যের সুত্র ধরে কুলসুমের মা ও বোনের বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে হাতিয়া থানায় একটি মামলা হয়।

মামলার পর গ্রেপ্তারের ভয়ে কুলসুমের মা ও বোন হাতিয়া থেকে পালিয়ে চর মোজাম্মেল তার কাছে অবস্থান নেয়। হাতিয়া পুলিশ বিষয়টি জেনে স্থানীয় মৎস্য  ব্যবসায়ী নিরব বেপারীর সহযোগিতা চায়। পরে নিরব বেপারী,  ইদ্রিস সারেং, মনির কারি ও আনোয়ারসহ কয়েকজন আড়তদার মিলে কুলসুমের মা কে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনার সূত্র ধরে গত ১৫ ই মে সকাল সাড়ে দশটার দিকে চর মোজাম্মেল মনির ডাক্তারের দোকানে বসে ওই নারী নিরব ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কুলসুম তাদেরকে ৯৯৯ কল দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখায়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...